বাংলাদেশে বাংলা নাট্য বিষয়ক গবেষণার প্রকৃতি

মনির হোসেন
পি এইচ. ডি. গবেষক
ইন্সিটিউট ইফ বাংলাদেশ স্টাডিজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজসাহি, বাংলাদেশ
monirsaju086@gmail.com



Submitted on: 12.05.2026
Accepted on: 28.06.2026



সারসংক্ষেপ: বাংলাদেশে বাংলা নাটক নিয়ে প্রথম পিএইচডি গবেষণা সম্পন্ন হয় ১৯৫৯ সালে। জাতীয় গুরুত্ব এবং একাডেমিক উৎকর্ষ বৃদ্ধির গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাকে গুরুত্বের সাথে গ্রহণ করে এবং ২০২৪ সাল পর্যন্ত প্রায় একশোটি এমফিল ও পিএইচডি অভিসন্দর্ভ সম্পন্ন হয়। এই প্রবন্ধে বাংলাদেশে সাহিত্য গবেষণার সূচনাপর্ব ১৯৫৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এমফিল ও পিএইচডি পর্যায়ে সম্পন্ন প্রায় একশোর অধিক নাট্য গবেষণার অভিসন্দর্ভসমূহের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। এই প্রবন্ধে বাংলা নাট্য গবেষণার প্রকৃতি, পরিধি এবং পদ্ধতিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে। বাংলা নাট্য গবেষণার তাত্ত্বিক প্রয়োগ, প্রাতিষ্ঠানিক বিকাশ এবং প্রভাবসমূহ বিশ্লেষণ করা হয়েছে। প্রবন্ধে অভিসন্দর্ভ ও গ্রন্থভিত্তিক বিশ্লেষণ, তুলনামূলক পাঠ এবং আর্কাইভভিত্তিক তথ্যসমীক্ষা প্রয়োগ করা হয়েছে। এই প্রবন্ধে বাংলাদেশের নাট্য গবেষণার বর্তমান অবস্থা মূল্যায়নের পাশাপাশি সীমাবদ্ধতা নিরূপণের চেষ্টা করা হয়েছে। সেই অনুযায়ী কার্যকরী পরিকল্পনা এবং সীমাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নাট্য গবেষণাকে ভবিষ্যত জ্ঞানচর্চার একটি গুরত্বপূর্ণ ও সমৃদ্ধশালী ক্ষেত্রে পরিণত করতে সহায়ক হবে।

গবেষণা অভিসন্দর্ভের তালিকা:

[১] আক্তার, খাদিজা। “বাংলা নাটকের মন্মথ রায়।” এমফিল অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৪।
[২] আক্তার, ফারহানা। “বাংলাদেশের নাটক: বিষয়-বৈচিত্র্য ও প্রাকরণিক নিরীক্ষা।” এমফিল অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৭।
[৩] আখতার, রেহানা হোসেন। “বাংলাদেশের ঐতিহাসিক নাটক (১৯৪৭-১৯৯০)।” এমফিল অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০০।
[৪] আলম, এ. কে. এম. রবিউল। “মুক্তিযুদ্ধ ও মমতাজউদ্দিন আহমদের নাটক।” এমফিল অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৩।
[৫] আলম, সোলায়মান। “মুনীর চৌধুরীর নাটক: জীবন ও শিল্প।” এমফিল অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০২৪।
[৬] জহিরুল ইসলাম, মীর মোহাম্মদ। “বাংলাদেশের নাটকে সংগ্রামী চেতনা।” এমফিল অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১১।
[৭] কবীর, মোঃ সুলায়মান। “আবদুল্লাহ আল মামুনের নাটক: বিষয় ও পরিচর্যা।” এমফিল অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৬।
[৮] জাহান, সৈয়দ খালেদা। “বাংলা নাটকে নুরুল মোমেন।” এমফিল অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৯৯।
[৯] জামালী, মঞ্জুলিকা। “বাংলাদেশের লোকনাট্যে নারী।” এমফিল অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৬।
[১০] তাসমিন, শাকিলা। “রবীন্দ্র-নাটকে ঠাকুরদা চরিত্রের স্বরূপ উদঘাটন।” এমফিল অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১২।
[১১] নুপুর, তারানা। “বুদ্ধদেব বসুর মিথ-অবলম্বী কাব্যনাটকের ভাবাদর্শ ও শৈলীবিচার।” এমফিল অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১০।
[১২] নূরী, মোঃ ইউসুফ ইকবাল। “স্বাধীনতা উত্তর নাট্য সাহিত্যে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ।” এমফিল অভিসন্দর্ভ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২০০৪।
[১৩] ফরিদ, মোঃ হাসান। “বাংলাদেশের কাব্যনাটক: আঙ্গিক ও বিষয়-বৈচিত্র্য।” এমফিল অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০৫।
[১৪] বড়ুয়া, অরূপ কুমার। “রবীন্দ্রনাথের রূপক-সাংকেতিক নাটকে রাজনীতি।” এমফিল অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০২।
[১৫] ভৌমিক, স্মৃতি রাণী। “নাট্যকার শওকত ওসমান।” এমফিল অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৬।
[১৬] লিপি, আমিনা আক্তার। “সেলিম আল দীনের নাটকে দেশজ নন্দন-ভাবনা: আবিষ্কার ও প্রয়োগ (১৯৮১-২০০০)।” এমফিল অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৪।
[১৭] সরকার, বিদ্যুৎ। “বাংলাদেশের নাটকের নিম্নবর্গের জীবন (১৯৭২-২০০৭)।” এমফিল অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৪।
[১৮] সাহা, সম্বিত। “দিনাজপুর জেলার উল্লেখযোগ্য নৃ-গোষ্ঠীর কৃত্য থিয়েটার সংস্কৃতি ও ঐতিহ্য।” এমফিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৯।
[১৯] সিদ্দিকা, আয়েশা। “সেলিম আল দীনের নাটকে ক্ষুদ্র জাতিসত্তা।” এমফিল অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৩।
[২০] হোসাইন, এস এম ফারুক। “স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্যনিদের্শনা: সামাজিক দায়বদ্ধতা ও শিল্পভাবনা (১৯৭২-২০০০)।” এমফিল অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৪।
[২১] হোসেন, মোঃ কামাল। “বাংলাদেশে বিশ্ববিদ্যালয় নাট্যচর্চা: রাজশাহী বিশ্ববিদ্যালয়।” এমফিল অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১০।
[২২] সিদ্দিকী, মিয়া মোহাম্মদ ইনামুল হক। “উনিশ শতকের বাংলা নাটকে লোক উপাদান।” এমফিল অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৮।
[২৩] সুলতানা, মোছাঃ জাকিয়া। “সেলিম আল দীনের নাটকে নারী চরিত্র: প্রেক্ষাপট দেশ কাল সমাজ ও পুরাণ।” এমফিল অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১২।
[২৪] আক্তার, মাকসুদা। “উৎপল দত্তের নাটক: রাজনীতি প্রসঙ্গ।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৯।
[২৫] আনোয়ার, মোঃ মোস্তফা। “বাংলাদেশের নাটক: প্রয়োগ ভাবনা ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্বের উপযোগিতা।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৬।
[২৬] আনছার, মো. রুবেল। “গণনাট্য আন্দোলন ও বাংলা নাটক।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১২।
[২৭] আমিরুজ্জামান, মোঃ। “সেলিম আল দীনের নাটকে নারী চরিত্র: পারিবারিক সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রসঙ্গ।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৪।
[২৮] আলম, মো. জাহাঙ্গীর। “সেলিম আল দীনের নাটকে দলিত শ্রেণি।” পিএইচডি অভিসন্দর্ভ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২০১৮।
[২৯] আহমেদ, ইস্রাফিল। “বাংলাদেশের থিয়েটার মঞ্চ পরিকল্পনা: রীতি প্রকৃতি ও বিবর্তন (১৯৭২-২০০৩)।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৮।
[৩০] আহমেদ, মোহাম্মদ তানভীর। “বাংলা নাট্যরীতি নির্মিতি ও বাংলাদেশের নাটক (১৯৮০-২০০২)।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৩।
[৩১] আহমেদ, মুহাঃ মঈনউদ্দিন। “মধ্যযুগের বাংলা নাট্যরীতি।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯৯৪।
[৩২] ইব্রাহিম, নীলিমা। “সামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় উনবিংশ শতাব্দীর নাটক।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৫৯।
[৩৩] ইসলাম, অঞ্জনা। “নজরুলের নাটকে সঙ্গীতের প্রয়োগ: সংলাপ ও আখ্যানের পটভূমি।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৬।
[৩৪] ইসলাম, মোঃ ছাইদুল। “মুক্তিযুদ্ধোত্তর বাংলা নাটক: বিষয়-বৈচিত্র্য ও শিল্পরূপ।” এমফিল অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৬।
[৩৫] ইসলাম, মোহাম্মদ জাহিদুল। “সেলিম আল দীনের নাটকে ভ্রমণ-অভিপ্রায়: শিল্প ও জীবনদর্শন।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১১।
[৩৬] ইসলাম, মোঃ সাইফুল। “রবীন্দ্রনাথের নাটক: চেতনালোক ও শিল্পরূপ।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০১।
[৩৭] ইসলাম, মোঃ শরিফুল। “বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটক: বিষয় ও ভাষারীতি।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৫।
[৩৮] ইসলাম, মোঃ ছাইদুল। “সেলিম আল দীনের নাটক: সমাজবাস্তবতা ও নির্মাণকলা।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৭।
[৩৯] ইসলাম, মীর মোহাম্মদ জহিরুল। “বাংলা নাটকের পুরাণের রূপ-রপান্তর (১৯৪৭-২০১৫)।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৮।
[৪০] ইসলাম, মোঃ শরিফুল। “বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্য: বিষয় ও ভাষারীতি।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৬।
[৪১] উদ্দীন, মোঃ বোরহান। বাংলাদেশের নাটকে নিম্নবর্গ (১৯৭১-২০০০)। পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৬।
[৪২] উদ্দীন, মোঃ আফসার। “মধ্যযুগের বাংলা আখ্যানকাব্যের আলোচক বাংলাদেশের নৃগোষ্ঠীর নাট্য।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০১।
[৪৩] উদ্দীন, মোঃ কামাল। “চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী বাংলা নাট্য: বিষয়, আঙ্গিক ও পরিবেশনা।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৩।
[৪৪] করিম, মোঃ আশ্রাফুল। “সিলেটের চা বাগানের প্রায় অবলুপ্ত নৃ-গোষ্ঠীর কৃত-নাট্য ও সংস্কৃতি: একটি মাঠ পর্যায়ের সমীক্ষণ।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৮।
[৪৫] কবির, মোঃ আহমেদুল। “নাট্য নির্দেশনার পঞ্চ-সূত্র: প্রসঙ্গ বাংলাদেশের চারজন পরিচালকের নির্দেশনার-কৌশল।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৭।
[৪৬] কবির, মোঃ সোলায়মান। “বাংলাদেশের নাটকে নারীজীবন: ১৯৭১-২০০৫।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৭।
[৪৭] খান, ফেরদৌসি। “উনিশ শতকের বাংলা নাটকের সমাজ জিজ্ঞাসা।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০৮।
[৪৮] খান, মোঃ কামালউদ্দিন। “আধুনিক বাংলা বর্ণনামূলক নাটক: রচনা ও নির্দেশনাশৈলী।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৬।
[৪৯] খান, মোঃ হারুন অর রশিদ। “বাংলাদেশের পুতুল নাট্য: বিষয় ও আঙ্গিক।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০৮।
[৫০] শিল্পী খানম। “সেলিম আল দীনের নাটকের বিষয়বৈচিত্র্য ও আঙ্গিক নিরীক্ষা।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৬।
[৫১] চৌধুরী, মঞ্জুশ্রী। “রবীন্দ্রনাথের রূপক-সাংকেতিক নাটক।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯৭৮।
[৫২] ছন্দা, মোছা: শামীম আরা। “আবদুল্লাহ আল মামুনের নাটক: বিষয় ও আঙ্গিক।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৮।
[৫৩] জাকারিয়া, মোঃ হাবিব। “নাট্যকার সেলিম আল দীনের নন্দনচর্চা: বিষয় ও শিল্পপ্রকরণ।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৫।
[৫৪] জাহান, সৈয়দা খালেদা। বাংলাদেশের নাটকে রাজনীতি ও সমাজ সচেতনতা (১৯৫২-১৯৭২)। পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০১।
[৫৫] জাহাবারী, এ.কে.এম.। “বাংলাদেশের পাঁচালী নাট্যে বাংলা কৃষি প্রসঙ্গ।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৫।
[৫৬] জাহিদুল ইসলাম, মোহাম্মদ। “সেলিম আল দীনের নাটকে ভ্রমণ-অভিপ্রায়: শিল্প ও জীবনদর্শন।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১২।
[৫৭] নাহার, সামসুন। “সমকালীন বাংলা নাট্যধারায় উৎপল দত্তের নাটকের বিশিষ্টতা ও স্বাতন্ত্র্য।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৫।
[৫৮] বারী, আহমেদুল। “রবীন্দ্র-নাট্যে নারী-পুরুষ সম্পর্কের স্বরূপ।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৮।
[৫৯] মজিদ, মোঃ আবদুল। “মমতাজউদদীন আহমদ-এর নাটক: জীবনচেতনা ও শিল্পরূপ।” এমফিল অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৯৯।
[৬০] মুরশিদ, গোলাম। “উনবিংশ শতাব্দীর হিন্দু সমাজ সংস্কার সচেতনতার ইতিহাস এবং বাংলা নাট্যরচনায় তার প্রতিফলন (১৮৫৪-১৮৭৬)।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৭৬।
[৬১] বড়ুয়া, অরূপ কুমার। “রবীন্দ্রনাটকে রাজনীতি।” পিএইচডি অভিসন্দর্ভ, বিশ্ববিদ্যালয়, ২০১৭।
[৬২] বেগম, হোসনে আরা। “বাংলাদেশের নাটক: বিষয় চেতনা (১৯৪৭-১৯৮২)।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৮।
[৬৩] রহমান, মুহম্মদ জিল্লুর। “স্বাধীনতা উত্তর বাংলা নাটকে ইতিহাস প্রসঙ্গ (১৯৭২-২০০৫)।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১১।
[৬৪] রহমান, মোঃ আতাউর। “বাংলাদেশের নাটক: বিষয় ও নির্মাণশৈলী (১৯৭১-২০০০)।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১৩।
[৬৫] রহমান, মুহাঃ মুস্তাফিজুর। “শ্রীরায় বিনোদের ‘পদ্মাপুরাণ: প্রসঙ্গ নাট্য উপাাদান (পাশ্চাত্য মত অনুযায়ী)।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০৩।
[৬৬] রহমান, মোঃ সাইদুর। “বাংলাদেশের জাতিতাত্ত্বিক নাট্যকলা: মারমা, মণিপুরী ও গারো নাট্য-নিরীক্ষা।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০১৭।
[৬৭] রাজা, এ কে এম মাসুদ। “স্বাধীনতা-উত্তর ঢাকাকেন্দ্রিক মঞ্চনাটকে রাজনীতি ও সমাজবাস্তবতা (১৯৭২-২০০০)।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০৫।
[৬৮] সরকার, স্বরোচিষ। “বাংলা কথাসাহিত্য ও নাটকে মুসলমান লেখকদের সমাজভাবনা এবং সংস্কারচেতনা: মীর মশাররফ হোসেন থেকে আবুল ফজল।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯৯১।
[৬৯] সরকার, শিখা। “বাংলা নাটকে সমকালীন জীবন (১৯৪৭-১৯৯০)।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০০।
[৭০] সরকার, শাহাদাৎ উল্লাহ। “ঐতিহ্যবাহী বাংলা নাটকের বিনির্মাণ: রবীন্দ্রনাথ ঠাকুর ও সেলিম আল দীনের স্বকীয়তা অনুসন্ধান।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৮।
[৭১] সিদ্দিকী, মিয়া মোহাম্মদ ইনামুল হক। “অমৃতলাল বসুর নাটক ও প্রহসনে লোকসংস্কৃতির স্বরূপ সন্ধান।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১২।
[৭২] সুলতানা, আইরিন। “বাংলাদেশের উন্নয়ন থিয়েটার চর্চায় ঐতিহ্যবাহী বাংলানাট্যের প্রয়োগ: একটি বিষয় ও আঙ্গিকগত পর্যবেক্ষণ।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৩।
[৭৩] সোহেলী, জান্নাত আরা। “সৈয়দ শামসুল হকের কাব্যনাটক: ইতিহাস, সমাজ, রাজনীতি ও শিল্প।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০২২।
[৭৪] হক, মোঃ কামরুল। “তুলনামূলক নাট্যতত্ত্ব।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১২।
[৭৫] হাসান, শেখ মেহেদী। “বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যধারায় নৃত্য: রূপ-বৈচিত্র্য ও বিষয়-বৈভব।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৩।
[৭৬] হিলালী, মোছাঃ মাহফুজা সুলতানা। “রবীন্দ্র নাট্যে নারী।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০০।
[৭৭] হোসাইন, মোঃ সাদ্দাম। “বাংলাদেশের নাটকে সংলাপ নির্মাণ ও ব্যবহারের প্রবণতা এবং ভাষাপ্রসঙ্গ।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০২৩।
[৭৮] হোসাইন, এম.এম. ফারুক। “উন্নয়ন নাট্যের বিষয়বস্তু, আঙ্গিক ও শিল্পভাবনার গণমুখী প্রয়োগ: পরিপ্রেক্ষিত বাংলাদেশ (১৯৮০-২০০৩)।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৬।
[৭৯] হোসেন, এ. এস এম. দেলোয়ার। “বাংলা নাটকে প্রতিবাদী চেতনা।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০০৪।
[৮০] হোসেন, মোঃ আরশাদ। “বাংলাদেশের নাট্যনির্দেশনা: পদ্ধতি ও প্রয়োগ।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১৩।
[৮১] হোসেন, মোঃ জমির। “রবীন্দ্রনাটকে ঐতিহ্যচেতনা ও সমাজভাবনা।” পিএইচডি অভিসন্দর্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০০৮।
[৮২] হোসেন, মোঃ জাহাঙ্গীর। “বাংলাদেশের লোকনাট্য: ঐতিহ্য ও আধুনিকতা।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০১১।
[৮৩] হোসেন, মোঃ ফরহাদ। “বাংলা নাট্যসাহিত্যে মুনীর চৌধুরীর অবদান।” পিএইচডি অভিসন্দর্ভ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০০৭।
[৮৪] হোসেন, লিয়াকত। “বাংলাদেশের নাটক: প্রসঙ্গ ও প্রকরণ (১৯৪৭-১৯৭০)।” পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২০১১।

সূচক শব্দ: বাংলা নাটক, নাট্য গবেষণা, অভিসন্দর্ভ, এমফিল, পিএইচডি।

Download Pdf

How to Cite

APA 7th Edition

Hossain, M. (2026). Bangladesh-e Bangla Natya Bisayak Gabeshanar Prakriti. Antarvidya, 2(1), 104–119. https://doi.org/10.66182/antarvidya.v2.i1.011.2026

MLA 9th Edition

Hossain, Monir. “Bangladesh-e Bangla Natya Bisayak Gabeshanar Prakriti.” Antarvidya, vol. 2, no. 1, June 2026, pp. 104–19. https://doi.org/10.66182/antarvidya.v2.i1.011.2026.