কলকাতার জনবিন্যাসের রূপরেখা ও বসতি বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস (১৭৫৭-১৯৪৭)

ড. কেকা ত্রিবেদী
অ্যাসোসিয়েট প্রফেসর, ভূগোল বিভাগ, Lady Brabourne college
kekatrivedisengupta@gmail.com



Submitted on: 12.12.2025
Accepted on: 25.12.2025



সংক্ষিপ্তসার: জনপদ হিসাবে কলকাতার অস্তিত্ব বহু পুরোনো হলেও শহর কলকাতা গড়ে ওঠে ১৭ শতকের শেষ ভাগ থেকে ব্রিটিশদের হাত ধরে। নগরায়ন একটি চলমান প্রক্রিয়া। কলকাতা শহর প্রথম থেকেই পশ্চিমে হুগলি নদী ও পূর্বে জলাভূমির বাধার জন্য রৈখিক জনবসতি হিসেবে উত্তর- দক্ষিণে বিস্তৃত। তবে শহরের অভ্যন্তরীণ নকশা চূড়ান্ত রূপ নিয়েছিল আড়াইশো বছর ধরে। প্রথমদিকে কলকাতাকে ইংরেজ শাসকরা ঔপনিবেশিক ধাঁচে গড়ে তুলতে চেয়েছিল। ফলে শহরের মেরুকরণ হয় জাতি বৈষম্যের ভিত্তিতে। ১৮ শতকেই কলকাতা হোয়াইট টাউন (White Town) ও ব্ল্যাক টাউন (Black Town) এ বিভাজিত হয়। কলকাতার প্রকৃত নগরায়ন হয় ১৯ শতকের গোড়ায়। ক্রমবর্ধমান নগরায়ন ও জনসংখ্যার চাপে শহরের জনবিন্যাসে পরিবর্তন আসে। ১৯ শতকের মধ্যভাগ থেকে কলকাতার বসতি বিবর্তনে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। জনসংখ্যা বৃদ্ধির চাপে শহরের সীমানা বারবার সম্প্রসারণ ও জমির ব্যবহার থেকে বোঝা যায় যে কলকাতা অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হওয়া সত্ত্বেও আসলে একটি আবাসিক শহর। নগরায়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে মোট ভূমিভাগের অর্ধেক ব্যবহৃত হয় অট্টালিকা ও বস্তি নির্মাণে। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধের পর থেকে কলকাতার জনবিন্যাস ও বসতি বিবর্তনের সূচনা হয়। কলকাতা শহরে জনবিন্যাস ও বসতি স্থাপনে ঔপনিবেশিক প্রভাবের সঙ্গে স্থানীয় লোকাচার, পেশার প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ১৭৫৭-১৯৪৭ এই সময়কালের মধ্যে কলকাতা শহরের জনবিন্যাস ও বসতি বিবর্তনের অনন্য ইতিহাসকে তুলে ধরাই আলোচ্য প্রবন্ধের মূল লক্ষ্য।

সূচক শব্দ: নগরায়ন, জনবিন্যাস, বসতি বিবর্তন, নগর পরিকল্পনা, হোয়াইট টাউন, ব্ল্যাকটাউন, কলকাতা উন্নয়ন সংস্থা, কলকাতা পৌরসংস্থা, বস্তি।

Download Pdf

How to Cite

MLA 9th Edition

ত্রিবেদী, কেকা. “কলকাতা জনবিন্যাসের রূপরেখা ও বসতি বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস (১৭৫৭–১৯৪৭).” Antarvidya, vol. 1, no. 2, Dec. 2025, pp. 125–148. https://doi.org/10.5281/zenodo.18427505

APA 7th Edition

ত্রিবেদী, কেকা. (2025). “কলকাতা জনবিন্যাসের রূপরেখা ও বসতি বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস (১৭৫৭–১৯৪৭).” Antarvidya, 1(2), 125–148. https://doi.org/10.5281/zenodo.18427505

Published in
December 2025
Copyright © Debra Thana Sahid Kshudiram Smriti Mahavidyalaya (Autonomous).