গ্রন্থ পর্যালোচনা
হিন্দু স্টাডিজ: ফাউন্ডেশনস অ্যান্ড ফ্রেমওয়ার্ক

ড. শত্রুঘ্ন কাহার
সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় (স্বশাসিত),
অতিথি অধ্যাপক, হিন্দী বিশ্ববিদ্যালয়, হাওড়া
skahar0072015@gmail.com



Submitted on: 12.11.2025
Accepted on: 25.12.2025



সংক্ষিপ্তসার: নন্দিনী সাহুর গবেষণাধর্মী গ্রন্থ Hindu Studies: Foundations and Frameworks ভারতীয় জ্ঞান–পরম্পরা ও হিন্দু স্টাডিজকে নতুন দৃষ্টিকোণ থেকে পুনর্বিন্যাসের এক গুরুত্বপূর্ণ প্রয়াস। ধর্ম, ইতিহাস, দর্শন, সাহিত্য, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, জেন্ডার স্টাডিজ ও পরিবেশচর্চার সমন্বয়ে রচিত এই গ্রন্থ হিন্দুধর্মকে কোনও স্থির বা একরৈখিক বিশ্বাসব্যবস্থা রূপে নয়, বরং ইতিহাসে বিকশিত এক বহুমাত্রিক, সংলাপমুখর ও জীবন্ত জ্ঞানচর্চার মাধ্যম রূপে উপস্থাপন করে। জ্ঞানের বি-উপনিবেশীকরণ ও দেশীয় বৌদ্ধিক ঐতিহ্যের পুনর্মূল্যায়নের প্রেক্ষাপটে প্রকাশিত এই গ্রন্থটি সমকালীন বৈশ্বিক শিক্ষাচর্চার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। গ্রন্থের অধ্যায়গুলিতে প্রাচীনশাস্ত্র, দর্শন, আচার–অনুষ্ঠান, শিল্প–স্থাপত্য, নৈতিকতা ও আধুনিকতার অভিঘাতে হিন্দুধর্মের রূপান্তরকে সমন্বিতরূপে তুলে ধরার প্রয়াস করা হয়েছে। শাস্ত্র ও দৈনন্দিন ধর্মাচরণের মধ্যে সেতুবন্ধন স্থাপন করে লেখক দেখিয়েছেন কীভাবে ধর্মীয় চিন্তা সামাজিক অভিজ্ঞতা ও সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে পুনর্জীবন পায়। একই সঙ্গে শ্রেণী, জাত ও লিঙ্গের প্রশ্নে নারীবাদী, আম্বেদকরবাদী ও নিম্নবর্গীয় ইতিহাসচর্চার সমালোচনাকে অন্তর্ভুক্ত করে এক ভারসাম্যপূর্ণ ও মানবিক পাঠ নির্মাণ করা হয়েছে। মার্কসবাদী ধর্ম বিশ্লেষণের সীমা অতিক্রম করে সাহু হিন্দুধর্মকে ‘living civilizational knowledge system’ হিসেবে দেখেছেন, যেখানে বহুত্ববাদ, নৈতিকতা ও অভিযোজনক্ষমতা কেন্দ্রীয় বিষয়। আধুনিকতা, বিশ্বায়ন, প্রবাস ও ডিজিটাল পরিসরে হিন্দুধর্মের প্রসার এবং ভবিষ্যৎ গবেষণার দিশা নির্ধারণ এই গ্রন্থের বিশেষত্ব। ফলে গ্রন্থটি গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য হিন্দু স্টাডিজ বোঝার ক্ষেত্রে একটি অপরিহার্য ও সহায়ক।

সুচক শব্দ: হিন্দু, জ্ঞান পরম্পরা, ঐতিহ্য, ধর্ম, শাস্ত্র, বি-উপনিবেশীকরণ।

Download Pdf

How to Cite

MLA 9th Edition

কাহার, শত্রুঘ্ন. “গ্রন্থ পর্যালোচনা— হিন্দু স্টাডিজ: ফাউন্ডেশনস অ্যান্ড ফ্রেমওয়ার্ক” Antarvidya, vol. 1, no. 2, Dec. 2025, pp. 149–155. https://doi.org/10.5281/zenodo.18427544

APA 7th Edition

কাহার, শত্রুঘ্ন. “গ্রন্থ পর্যালোচনা— হিন্দু স্টাডিজ: ফাউন্ডেশনস অ্যান্ড ফ্রেমওয়ার্ক”. Antarvidya, 1(2), 149–155. https://doi.org/10.5281/zenodo.18427544

Published in
December 2025
Copyright © Debra Thana Sahid Kshudiram Smriti Mahavidyalaya (Autonomous).