বঙ্কিম মুখার্জী (১৮৯৭-১৯৬১) : এক বিস্মৃতপ্রায় বিপ্লবী-কমিউনিস্ট

শুভঙ্কর দেবনাথ
পি এইচ. ডি. গবেষক, স্টেট জুনিয়ার রিসার্চ ফেলো, ইতিহাস বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
dsubhankar937@gmail.com



Submitted on: 08.03.2026
Accepted on: 28.06.2026



সারাংশ: বিংশ শতকের প্রথমার্ধ থেকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণ, বঞ্চনা, অত্যাচারের বিরুদ্ধে এবং পরাধীনতার শৃঙ্খলা হতে মুক্তিলাভের আশায় ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন তীব্র হয়ে ওঠে। তা সত্ত্বেও স্বাধীনতার স্বাদ খুব সহজেই ভারতবাসী পায়নি। সুদীর্ঘ সংগ্রাম, বহু আত্মবলিদান এবং সংগঠিত জনরোধের মধ্যে দিয়েই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আবার জাতীয় আন্দোলনের লক্ষ্য ও কর্মপন্থাকে কেন্দ্র করে সেই সময়ে কয়েকটি ধারা যেমন-নরমপন্থা, চরমপন্থা এবং বিপ্লবী সন্ত্রাসবাদ ইত্যাদির আবির্ভাব ঘটে, যেগুলির মধ্যে সুস্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় থেকে অবিভক্ত বাংলার জাতীয়তাবাদী আন্দোলনে বিপ্লববাদের ধারা বিশেষভাবে যুবসমাজকে অনুপ্রাণিত করেছিল। পরবর্তীকালে মহাত্মা গান্ধীজীর নেতৃত্বে অহিংস ও সত্যাগ্রহের আদর্শকে সামনে রেখে যে আন্দোলন শুরু হয় তা বাংলার জনসমাজকে অনুপ্রাণিত করে। এরই সমান্তরালে ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রভাব ভারতীয় জাতীয় আন্দোলনে প্রতিভাত হতে দেখা যায়, যখন মার্কস-লেনিনবাদের তত্ত্বকে হাতিয়ার করে ভারতীয় জনগণকে জাতীয় আন্দোলনে উদ্বুদ্ধকরণের প্রয়াস নেওয়া হয়। এর সূত্রেই ১৯২০ দশকে কমিউনিস্ট মতাদর্শ ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে থাকে। বাংলার রাজনীতিতেও বহু যুবক মার্কসীয় আদর্শে দীক্ষিত হন এবং ধীরে ধীরে ভারতবর্ষ তথা বাংলায় বামপন্থী ট্রেড ইউনিয়ন গড়ে উঠতে থাকে, যেগুলি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা নেয়। ১৯৩০ -এর দশকে যে সকল বাঙালি কমিউনিস্ট নেতার নাম জানা যায় তার মধ্যে বিশেষ সমাদৃত হলেন বঙ্কিম মুখার্জী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল তাঁর সম্পর্কে তেমনভাবে কোনরকম চর্চা লক্ষ্য করা যায়না। তিনি একপ্রকার স্মৃতির অন্তরালে থেকে গেছেন। আলোচ্য এই প্রবন্ধে কমরেড বঙ্কিম মুখার্জীর জীবনের সাথে সংযুক্ত বিভিন্ন ঘটনা, কৃষক-শ্রমিক নেতা হিসেবে তাঁর ভূমিকা, জীবনাদর্শ এবং কমিউনিস্ট নেতা হিসেবে তৎকালীন সময়ে তাঁর যে অবদান ছিল সেই বিষয়গুলির ওপর আলোকপাত করা হবে।

তথ্যসূত্র:

[১] ঘোষ, প্রশান্ত, শহীদ সোমেন চন্দ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে বঙ্কিম মুখার্জী, সম্পাদক, মজুমদার, চিত্তব্রত, বিপ্লবী নায়ক বঙ্কিম মুখার্জি স্মারক সংকলন, কমরেড বঙ্কিম মুখার্জি জন্মশতবর্ষ উৎযাপন কমিটি, কলকাতা, ১৯৯৮, পৃ. ১০৩।
[২] সেন, রণেন, বঙ্কিম মুখার্জী একটি বিস্মৃত প্রায় নাম, প্রতিবেদন, শারদীয়া কালান্তর, ১৪০৪ বঙ্গাব্দ।
[৩] Who’s Who (General Election 1957), West Bengal Legislative Assembly Secretariat, Calcutta, November 1957.
[৪] বসু, নির্বাণ, বাংলার শ্রমিক আন্দোলনে সশস্ত্র জাতীয়তাবাদীদের অবদান, মূল্যায়ন, সম্পা: নরহরি কবিরাজ, কলকাতা, ১৯৯২, পৃ. ১৪।
[৫] সাহা, পরেশ, কমরেড বঙ্কিম মুখার্জি, প্রতিবেদন, গণশক্তি, ১৫ই নভেম্বর, ১৯৮০, পৃ. ২-৩।
[৬] WB State Archive, I.B. Bengal Police, History Sheet of Bankim Mukherjee in Police File, B.R. 8781, K.W.SI.No.214/28.
[৭] সেন, রণেন, বঙ্কিম মুখার্জী একটি বিস্মৃত প্রায় নাম’, প্রতিবেদন, শারদীয়া কালান্তর, ১৪০৪ বঙ্গাব্দ।
[৮] আহমেদ, মুজাফফর, আমার জীবন ও কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল বুক এজেন্সি, কলকাতা, ১৯৬৯, পৃ. ৪৮৭।
[৯] তদেব, পৃ. ৩৪৯।
[১০] মুক্তির সংগ্রামে ভারত, তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত, ১৯৮৬, পৃ. ১১৯।
[১১] মোমিন, আবদুল, কলকাতায় গাড়োয়ান ধর্মঘটের চারদিন (১-৪ এপ্রিল, ১৯৩০), মনীষা, কলকাতা, ১৯৮০, পৃ. ৭৫।
[১২] চন্দ্র, বিপান ও অন্যান্য, ভারতের স্বাধীনতা সংগ্রাম ১৮৫৭-১৯৪৭, দ্বিতীয় সংস্করণ, কে পি বাগচী এন্ড কোম্পানী, কলকাতা, ২০১৪, পৃ. ২৭৭।
[১৩] দে, গোপীনাথ, রাজনীতি ও ট্রেড ইউনিয়নে বঙ্কিম মুখার্জীর ভূমিকা, সম্পাদক, চিত্তব্রত মজুমদার, বিপ্লবী নায়ক বঙ্কিম মুখার্জী স্মারক সংকলন, কমরেড বঙ্কিম মুখার্জি জন্মশতবর্ষ উৎযাপন কমিটি, কলকাতা, ১৯৯৮, পৃ. ১১৬।
[১৪] অমৃতবাজার পত্রিকা, ৩০শে এপ্রিল, ১৯৩৭।
[১৫] দে, গোপীনাথ, প্রাগুক্ত, পৃ. ১১৮।
[১৬] ব্যানার্জি, নরেশ, প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড বঙ্কিম মুখার্জির জন্মশতবর্ষ শ্রদ্ধার্ঘ, সম্পাদক, মজুমদার, চিত্তব্রত, বিপ্লবী নায়ক বঙ্কিম মুখার্জী স্মারক সংকলন, কমরেড বঙ্কিম মুখার্জি জন্মশতবর্ষ উৎযাপন কমিটি, কলকাতা, ১৯৯৮, পৃ. ৯৩।
[১৭] বসু, জ্যোতি, কমরেড বঙ্কিম মুখার্জী, সম্পাদক, ভট্টাচার্য, তন্ময়, আমাদের পূর্বসূরিরা প্রয়াত নেতৃবৃন্দের জীবনী, ন্যাশনাল বুক এজেন্সি, কলকাতা, ২০০৫, পৃ. ১৯।
[১৮] গণনায়ক পত্রিকা, ১ম বর্ষ, ৭ম সংখ্যা, ৩ জানুয়ারী, ১৯৩৩।
[১৯] রসুল, আবদুল্লাহ, কৃষক সভার ইতিহাস, নবজাতক প্রকাশক, ১৩৭৬ বঙ্গাব্দ, কলকাতা, পৃ. ৬১।
[২০] সাহেদুল্লাহ, সৈয়দ, কমরেড বঙ্কিম মুখার্জী, সম্পাদক, মজুমদার, চিত্তব্রত, বিপ্লবী নায়ক বঙ্কিম মুখার্জী স্মারক সংকলন, কমরেড বঙ্কিম মুখার্জি জন্মশতবর্ষ উৎযাপন কমিটি, কলকাতা, ১৯৯৮, পৃ. ৬৭।
[২১] প্রধান, সুধী, বঙ্কিম মুখার্জী, সম্পাদক, মজুমদার, চিত্তব্রত, বিপ্লবী নায়ক বঙ্কিম মুখার্জি স্মারক সংকলন, কমরেড বঙ্কিম মুখার্জি জন্মশতবর্ষ উৎযাপন কমিটি, কলকাতা, ১৯৯৮, পৃ. ৫৭।
[২২] হালিম, হাসিম, আবদুল, শ্রদ্ধেয় বঙ্কিম মুখার্জী, সম্পাদক, মজুমদার, চিত্তব্রত, বিপ্লবী নায়ক বঙ্কিম মুখার্জী স্মারক সংকলন, কমরেড বঙ্কিম মুখার্জি জন্মশতবর্ষ উৎযাপন কমিটি, কলকাতা, ১৯৯৮, পৃ. ১২২।
[২৩] Basu, Nirban, Political Parties & The Labour Politics: 1937-47 Special reference to Bengal, Minerva Publication, Calcutta, 1992, pp. 59-60.
[২৪] রায়, মনোরঞ্জন, সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে ও শ্রমিক আন্দোলন, ন্যাশনাল বুক এজেন্সি, কলকাতা, ১৯৮৭, পৃ. ৯১-৯৭।
[২৫] রণেন, সেন, বাংলায় কমিউনিস্ট পার্টি গঠনের প্রথম যুগ (১৯৩০-৪৮), বিংশ শতাব্দী, কলকাতা, জ্যৈষ্ঠ, ১৩৮৮ বঙ্গাব্দ, পৃ. ১৬৭।
[২৬] Police File Record, Op.cit.
[২৭] প্রধান, সুধী, প্রাগুক্ত, পৃ. ৬০।
[২৮] মুখার্জি, বঙ্কিম, নভেম্বর বিপ্লব, প্রতিবেদন, জনযুদ্ধ পত্রিকা, ৪ই নভেম্বর, ১৯৪২ সংখ্যা।
[২৯] Haldar, Gopal, Bankim Mukherjee, Edited by Sen, S.P. Dictionary of National Biography, 1974, vol. 3, Calcutta, pp. 154-155.
[৩০] হালিম, হাসিম, আবদুল, প্রাগুক্ত, পৃ. ১২৩।

সূচক শব্দসমূহ: বিংশ শতক, বিস্মৃত, কমিউনিস্ট, বাংলা, বঙ্কিম মুখার্জী, কৃষক-শ্রমিক নেতা, ট্রেড ইউনিয়ন।

Download Pdf

How to Cite

APA 7th Edition

Debnath, S. (2026). Bankim Mukharjee (1897-1961) EK Bismritapray Biplabi Communist. Antarvidya, 2(1), 82–93. https://doi.org/10.66182/antarvidya.v2.i1.009.2026

MLA 9th Edition

Debnath, Shubhankar. “Bankim Mukharjee (1897-1961) EK Bismritapray Biplabi Communist.” Antarvidya, vol. 2, no. 1, June 2026, pp. 82–93. https://doi.org/10.66182/antarvidya.v2.i1.009.2026.